জোকস

 শিক্ষক :বলো তো ছটকু, তোমার বাবা শতকরা ১০ টাকা হার সুদে ৫০০ টাকা ব্যাংক থেকে লোন নিলেন, এক বছর পর তিনি ব্যাংককে কত টাকা দেবেন? ছটকু :কোনো টাকাই দেবেন না, স্যার। শিক্ষক :গাধা! এখনো এই অঙ্কই জানো না? ছটকু :আমি অঙ্ক জানি, কিন্তু আপনি আমার বাবাকে জানেন না, স্যার!  এক কিপটে গেছে চিরুনি কিনতে। কিপটে :ভাই সাহেব, আমার একটা নতুন চিরুনি দরকার। পুরোনোটার একটা কাঁটা ভেঙে গেছে কিনা...। দোকানদার :একটা কাঁটা ভেঙে গেছে বলে আবার নতুন চিরুনি কিনবেন কেন? ওতেই তো চুল আঁঁচড়ে নেওয়া যায়। কিপটে :না রে, ভাই, ওটাই আমার চিরুনির শেষ কাঁটা ছিল যে!  এক কৃপণ ছেলের সাথে এক কৃপণ মেয়ের প্রেম হয়ে গেল মেয়ে :যখন বাবা ঘুমিয়ে যাবে আমি রাস্তাতে একটা টাকার কয়েন ফেলব তুমি শব্দ শুনে ভিতরে চলে আসবে। কিন্তু ছেলে কয়েন ফেলার এক ঘণ্টা পর আসলো মেয়ে :এত দেরি করলে কেন? ছেলে :আরে আমি কয়েন টা খুঁজতে গিয়েই তো দেরি হয়ে গেল। মেয়ে :আরে পাগল আমি তো পয়সাটা সুতার সাথে বেঁধে নিচে ফেলেছিলাম। আর শব্দ হবার পরই উঠিয়ে নিয়েছি!