রেদওয়ান রনির নায়ক-নায়িকা তাহসান ও ফারিয়া

অবশেষে বিনোদন প্রতিদিনের কথাই সত্য হলো! অবশেষে ইত্তেফাক বিনোদন প্রতিদিনের খবরটিই সত্য হলো। নির্মাতা রনি ও নুসরাত ফারিয়াকে প্রশ্ন করা হলে দুজনই বলছিলেন এখনই চূড়ান্ত কিছু হয়নি। নির্মাতা রনিও বলছিলেন, চূড়ান্ত কিছু হলেই জানানো হবে। কিন্তু বিনোদন প্রতিদিনের মাধ্যমে এরই ভেতরে পাঠকেরা জেনে গেছেন যে রেদওয়ান রনির নায়িকা হিসেবেই ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। আর তার বিপরীতে রয়েছেন গুণী কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান। তাহসান এরই ভেতরে অভিনেতা হিসেবে দর্শকদের চূড়ান্ত চাহিদায়। তবে চলচ্চিত্রে যেন ঠিক ব্যাটে বলে মিলেও ওভার শেষ হতে চাইছে না। শামীম শাহেদের কেটি চলচ্চিত্রে তার নাম ঘোষিত হলো মিডিয়াতে। কিন্তু সেই ছবিও খুব একটা কাজের দিকে এগুয়নি। এদিনে ফাহমীর 'টু বি কন্টিনিউ' ছবিতে পূর্ণিমার বিপরীতে ছবির কাজ বেশ খানিকটা হলেও পুরো ছবির বিষয়টিই কন্টিনিউতে থমকে আছে। তাই অনেকটা রনির ছবি দিয়েই তাহসানের শনি কাটবে এটাই সকলে প্রত্যাশা করছেন। কারণ দারুণ মেধাবী এই অভিনেতাকে বড় পর্দায় নতুন ছবিতে দেখার জন্যও উন্মুখ হয়ে আছেন অনেকেই। নিজের লিখা গল্প থেকে চিত্রনাট্য তৈরি করেছেন রেদওয়ান রনি, মরীচিকা চলচ্চিত্রের দৃশ্যধারণ শুরু হবে আগস্টের মাঝামাঝি সময়ে ।