প্রিয়াংকা ব্রিটনী দর্শন!
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২০:২১
ইন্টারভিউ বা অকপটে স্বীকার না করলেও প্রিয়াংকা চোপড়া যে মনে মনে জেনিফার লোপেজ ও ব্রিটনী স্পেয়ার্সকে আইডল মানেন এটা সকলেই জানেন। আর সেই পথেই হাঁটতে হাঁটতে গানের গ-ঘ খুব একটা না বুঝলেও শরীরি প্রদর্শনীতেই তোড়জোড় করে উঠে পড়ে লেগেছেন বলিউড পপ ডিভা হওয়ার জন্য।
এরই মধ্যে প্রিয়াংকা তার তৃতীয় সিঙ্গেলস 'আই ক্যান্ট মেক ইউ লাভ মি' ভিডিওর কাজ শেষ করেছেন। লাস ভেগাসে মূলত 'সুরেন্দর নাইট ক্লাবে একটি অনুষ্ঠান উপস্থাপক হিসেবেই প্রিয়াংকা চোপড়া গিয়েছিলেন। আর সেখানেই দেখা হয় ব্রিটনী স্পেয়ার্সের সাথে। সুযোগটাও বেশ কাজে লাগান প্রিয়াংকা চোপড়া। যেখানে ব্রিটনীকে অনেকটাই শুকনো টিঙটিঙে দেখা যায়। ছবিটি নিজ উদ্যোগেই প্রিয়াংকা চোপড়া ইনস্টাগ্রামসহ সামাজিক সাইটগুলোতে ছড়িয়ে দেন। নিজের পপ ডিভার ক্ষেত্রে বিশ্বের অন্যতম এই শিল্পীর সাথে নিজের ছবির প্রচারটা তাই ভালোভাবেই কাজে লাগালেন প্রিয়াংকা।