রানীর বিয়েবাজির কাছে হেরে গেল পাপারাজ্জি !
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২০:২১
রানী চোপড়া যে তার বিয়ে নিয়ে নাটক কম করতে জানেন না তা এরই মধ্যে সকলেই জেনে গেছেন। রানী আর আদিত্য চোপড়ার ইতালির বিয়ের ছবি এখনও পর্যন্ত কোথাও প্রকাশ না হওয়ার রহস্য অবশেষে জানালেন চোপড়া পরিবার। তাই রানীর কড়া নজরদারিতেই পাপারাজ্জি কুপোকাত হয়েছে। ক্যারিয়ারের অন্তিম পর্যায়ে রানী বারবার তার বিয়ে নাটক নিয়েই আলোচনায় এসেছিলেন। জানা গেল কারো বিয়ের আসরের ছবি তাদের নিজস্ব ফটোগ্রাফার ছাড়া কারো অনুমতি মেলেনি। এমনকি প্রত্যেকের হাতের স্মার্ট ফোনও ছিনিয়ে নেয়া হয়েছিল। এছাড়া বিয়ে নিয়ে আলোচিত এই দম্পতি মুম্বাই ফেরেনও আলাদা আলাদাভাবে। তবে বিয়ের পরও এত রহস্যের কারণ কি তা নিয়ে এক মহল আবার বেশ বাঁকা কথা আর অট্টহাস্যরস ছড়াচ্ছেন।