পাকিস্তানে ন্যাটোর রসদবাহী বহরে হামলায় নিহত ২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে অজ্ঞাত জঙ্গিরা আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর রসদবাহী একটি ট্রাক বহরে হামলা চালালে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। সোমবার খাইবারের নৃগোষ্ঠী অধ্যুষিত জামরুদ তেহশিলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দ্য ডন। ওই এলাকার প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, জামরুদ তেহশিলের ওয়াজির ধন্দ এলাকার একটি বাজারের কাছে ন্যাটোর তিনটি কন্টেইনারবাহী ট্রাক লক্ষ্য করে গুলিবর্ষণ করে অজ্ঞাত জঙ্গিরা। গুলিবর্ষণের পর ট্রাকগুলোতে আগুন ধরিয়ে দেয়া তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী অংশগ্রহণ করে। কর্মকর্তারা জানিয়েছেন, নিহত দু’জন ট্রাকের চালক। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।