আগামী অর্থবছর ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে জাইকা
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২১:১৫
জাপানী উন্নয়ন সংস্থা জাইকা আগামী অর্থ বছরে বিদ্যুত্ খাতসহ সরকারের অন্যান্য প্রাধিকার খাতে ১২০ কোটি ডলার বিনিয়োগ করবে। গতকাল বিকেলে জাইকা’র বাংলাদেশ প্রধান মিকিও হাতাদা পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সাথে মন্ত্রণালয়ে এক বৈঠকে এ তথ্য জানান। পরিসংখ্যান দিয়ে জাইকা প্রধান বলেন, বর্তমানে বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন সময় বেশী লাগে এতে করে প্রকল্প খরচ বেড়ে যায়। তিনি জানান, পরিকল্পনা কমিশন ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দক্ষতা বৃদ্ধির জন্যে একটি প্রকল্পে কারিগরি সহায়তা প্রধান করবে জাইকা। প্রকল্পটি শীঘ্রই বাস্তবায়িত হতে যাচ্ছে। এছাড়া আগামী জুন মাসে বাংলাদেশকে নিয়ে জাইকার পরিকল্পনা বিষয়ক একটি সেমিনার করা হবে। পরিকল্পনা মন্ত্রী আশা প্রকাশ করেন, জাইকা বাংলাদেশে বিনিয়োগ সহযোগিতা উত্তরোত্তর বৃদ্ধি করবে। বৈঠকে পরিকল্পনা সচিব ভূইয়া সফিকুল ইসলাম, পরিকল্পনা কমিশনের সদস্য হেদায়েতুল্লা আল মামুনসহ জাইকার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।