সম্পত্তির লোভে দাদাকে মেরে তাড়িয়ে দিল নাতিরা
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২১:৫৮
গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামে গত সোমবার সকালে সম্পত্তির লোভে হামেদ শিকদার (৯৫) নামে এক বৃদ্ধকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে নাতিরা। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। বৃদ্ধ হামেদ শিকদার বলেন, তার বড় ছেলের পুত্র পলাশ, জুলহাস ও মেয়ের পুত্র ইব্রাহিম তাদের নামে সম্পত্তি লিখে দেয়ার জন্য তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আসছিল। সম্পত্তি লিখে না দেয়ায় পলাশ ও ইব্রাহিম গত সোমবার সকালে বৃদ্ধকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় তিনি গৌরনদী থানায় নাতিদের বিরুদ্ধে একটি অভিযোগ করেন। তিনি প্রাণনাশের ভয়ে আছেন।