হ্যাকিং করে নিজের রেজাল্ট পরিবর্তন!
প্রকাশ : ০৬ মে ২০১৪, ২৩:১৯
পরীক্ষায় অহরহই নম্বর জালিয়াতির ঘটনা ঘটে। সেটা ঘটে শিক্ষকের মাধ্যমে। সাধারনত শিক্ষকগণ নিজের প্রিয় শিক্ষার্থীর জন্য এই কাজটি করে থাকে। কিন্তু ভিন্নধর্মী ঘটনা ঘটিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোডাির এক শিক্ষার্থী। সে নিজেই কম্পিউটার হ্যাকিং করে নিজের নম্বরসহ আরো চার বন্ধুর নম্বরের গ্রেড বাড়িয়ে দিয়েছে! তবে শেষ রক্ষা হয়নি। গ্রেফতার হতে হয়েছে পুলিশের হাতে।
ড. মাইকেল এমন ক্রেপ সিনিয়ন হাইস্কুলের শিক্ষার্থী জোসে বাতিস্তা স্কুলের অধ্যক্ষের কম্পিউটার হ্যাকিং করে গ্রেড বৃদ্ধি করেছে। সে আরো চারজনের গ্রেডও বাড়িয়ে দিয়েছে অর্থের বিনিময়ে। স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, সে যদি সত্যিই এই ধরনের অপরাধ করে থাকেন তাহলে সেটি খুবই অন্যায় হয়েছে। কারন স্কুলে প্রতিদিন তিন হাজার শিক্ষার্থী আসে। এক পয়েন্ট বৃদ্ধির জন্য প্রত্যেকেই কঠোর পরিশ্রম করে। স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, বাতিস্তা লিখিতভাবে তার অপরাধ স্বীকার করেছে। তার বিরুদ্ধে তদন্ত চলছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আদালতের বিচারক তাকে গৃহবন্দী রাখার নির্দেশ দিয়েছেন।- ইউপিআই