গত শুক্রবার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমার দেখা মিলেছে একটি বৃদ্ধাশ্রমে। রাজধানীর উত্তরার উত্তরখান এলাকার মৈনারটেক জিয়াবাগ বৈকাল স্কুলের পাশে অবস্থিত বৃদ্ধাশ্রমটির নাম ‘আপন নিবাস বৃদ্ধাশ্রম’।
সেখানে বর্তমানে পঞ্চাশেরও বেশি বৃদ্ধ মা ও বেশকিছু প্রতিবন্ধী রয়েছেন। তাঁদের সঙ্গে সময় কাটাতে গিয়েছিলেন পূর্ণিমা। বয়স্ক অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে এসেছেন তিনি। তাঁকে কাছে পেয়ে খুশিতে মন ভরেছে তাঁদের। পূর্ণিমা বৃদ্ধাশ্রম ঘুরে এসে সেখানকার বেশকিছু ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুক পেজে। যেন কথা বলছে সেই ছবিগুলোই