ঝিনাইদহে শ্রমিক নেতা খুনের প্রতিবাদে পরিবহন ধর্মঘট

শ্রমিক নেতা আব্দুল গাফ্ফার হত্যায় মামলা দায়ের করেছেন তার ভাই রেজাউল করিম বিশ্বাস। গতকাল মঙ্গলবার দুপুরে দায়ের করা এই মামলায় ১৮ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত সংখ্যক আসামি রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। শহরের আরাপপুর উকিলপাড়ায় রাস্তার ওপর সোমবার ভোর পৌনে চারটার দিকে তিনি খুন হন। গতকাল মঙ্গলবার হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে ঝিনাইদহ শ্রমিক ঐক্য পরিষদের ডাকে পরিবহন ধর্মঘট পালিত হয়। পরিবহন ধর্মঘট হলেও এটি শেষ পর্যন্ত হরতালের রূপ নেয়।