দশেদশ : এ্যানি
প্রকাশ : ০৭ মে ২০১৪, ১৯:৩৬
নিজের প্রতিভা দিয়ে এরইমধ্যে দর্শকদের হূদয়ে আসন করে নিয়েছেন জনপ্রিয় উপস্থাপক মডেল ও অভিনয়শিল্পী এ্যানি। বেশ কয়েকটি বিজ্ঞাপন এবং নাটকে অভিনয়, সেই সাথে প্রাঞ্জল উপস্থাপনায় এরইমধ্যে আলোচনায় চলে এসেছেন এই শিল্পী। বর্তমান এমবিএ করার পাশাপাশি চাকুরির ব্যস্ততার মাঝেও নিয়মিত কাজ করে যাচ্ছেন মিডিয়াতে। বর্তমানে দুটি প্রোগ্রামের উপস্থাপনা করছেন নিয়মিত, এবং কয়েকটি টেলিফিল্মের কাজ করছেন তিনি। মেধাবী এই শিল্পী এবার হাজির আমাদের এবারের দশে দশে। অনুলিখন করেছেন রিয়াদ খন্দকার
১ জন মানুষের কথা বলুন, যিনি সব সময় আপনাকে অনুপ্রেরণা দেন—
নির্দিষ্ট একজনকে বলা যাবে না। সকলের সহযোগিতা অনুপ্রেরণায় আমাকে বরাবরই উত্সাহ জুগিয়েছে। এর মধ্যে আমার পরিবার, আমার অফিসের সহকর্মীরা, এবং আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার প্রিয় দর্শকরা, যাদের ভালোবাসা ছাড়া আমার এ পর্যন্ত হয়তো আসাই হতো না।
২টি কারণ, যেজন্য নিজেকে ভালো মানুষ মনে হয়—
অন্যায়কে আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। আমার সামনে যেকোনো অন্যায় হলে আমি তা প্রতিরোধ করি।
আমি বরাবরই একটু মিশুক প্রকৃতির। সহজেই সকলের সাথে মিশে যেতে পারি।
৩টি দোষ, যা পাল্টাতে চাই—
একটু বদমেজাজী। হুট করে ডিসিশন নিয়ে ফেলি।
খুব বেশি ইমোশনাল।
ব্যস্ততায় সারাদিনই ডুবে থাকি।
৪ জন প্রিয় অভিনেতা ওঅভিনেত্রী যাদের আমি অনুকরণ নয়, অনুসরণ করি—
সুবর্ণা মুস্তাফা
জয়া আহসান
আফজাল হোসেন
জাহিদ হাসান
৫ জন প্রিয় পরিচালক—
তাহের শিপন
সালাউদ্দিন লাবলু শিহাব শাহিন
নাহিদ জাহান সুমন
৬টি প্রিয় চলচ্চিত্র—
মনের মানুষ আবার তোরা মানুষ হ
মনপুরা কুচ কুচ হুতা হ্যায়
হাম দিল দে চুকে সানাম
ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি
৭টি জায়গা, যেখানে ঘুরতে পছন্দ করি—
সিলেট বান্দরবান
রাঙামাটি শ্রীমঙ্গল
সেন্ট মার্টিন
আমাদের গ্রামের বাড়ি ময়মনসিং
খুলনা
৮টি প্রিয় খাবার—
ভাত আলুভর্তা
ডাল চচ্চড়ি
টাকি মাছের ভর্তা
চটপটি শিং মাছ
তন্দুরি মাসকলাইয়ের ডাল
৯ জন পছন্দের লেখক—
রবীন্দ্রনাথ ঠাকুর
হুমায়ূন আহমেদ
সমরেশ মজুমদার
শীর্ষেন্দু মজুমদার
সুনীল গঙ্গোপাধ্যায়
মুহাম্মদ জাফর ইকবাল
ইমদাদুল হক মিলন
শেক্সপিয়র
বুদ্ধদেব গুহ
১০টি প্রিয় নাটক
সাদা শাড়ি লাল পাড় অব্যক্ত আপন
রমিজের আয়না এবং টুকু
এক্স স্কয়ার চরাচর
বিভ্রান্তি লাভ অ্যান্ড লাইফ
কোথাও কেউ নেই অয়োময়।