গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ০৭ মে ২০১৪, ১৯:৩৮
নানা ধরনের অ্যামিউজমেন্ট পার্ক বা ওয়াটার পার্কে যাওয়ার অভিজ্ঞতা যাদের আছে তাদের অনেকেই হয়তো পরিচিত ওয়াটার স্লাইডের সাথে। মূলত হালকা পানির ধারা বয়ে চলা ঢালু একটি পথে উঁচু থেকে নিচুতে পিচ্ছিল। খেয়ে পড়ার মজার একটি রাইডই হলো ওয়াটার স্লাইড। আর এই ওয়াটার স্লাইডিংয়ের দুনিয়াতে সম্প্রতি যে ওয়াটার পার্কটি তাদের সবচেয়ে উঁচু ওয়াটার স্লাইড দিয়ে রেকর্ড বুকে নাম লিখিয়েছে সেটি হলো আমেরিকার কানসাস অঙ্গরাজ্যের কানসাস সিটিতে অবস্থিত শ্লিটারবান ওয়াটার পার্ক এবং এই পার্কটিতে থাকা ওয়াটার স্লাইডটির উচ্চতা হলো ৫১.৩৮ মিটার বা ১৬৮ ফুট ৭ ইঞ্চি। অন্যদিকে এই ওয়াটার স্লাইডে চলার পথে আরোহীরা সর্বোচ্চ যে গতি লাভ করবেন সেটি হলো ১০৪.৬ কিলোমিটার/ঘণ্টা।