স্মরণীয় উক্তি
প্রকাশ : ০৭ মে ২০১৪, ১৯:৩৮
একজন সফল মানুষ হওয়ার চাইতে একজন ভালো মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করা উত্তম।
- আইনস্টাইন
মানুষ কখনোই ব্যর্থ হবার পরিকল্পনা করে না, বরং তারা প্রায়শই সফল হবার পরিকল্পনা করতে ব্যর্থ হয়। - উইলিয়াম এ ওয়ার্ড
যেকোনো বিষয়ে তোমার কাছে যত বেশি তথ্য থাকবে সেই বিষয়ে তোমার সফল হওয়ার সম্ভাবনাও ততটা বেড়ে যাবে।
- বেঞ্জামিন ডিজরেইলি
তোমার সময়ানুবর্তিতার মাঝেই তুমি তোমার সফল হবার চাবিকাঠি খুঁজে পাবে। - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন
সফল হতে হলে তোমাকে অবশ্যই নতুন নতুন পথ তৈরি করতে জানতে হবে। কেননা সফলতার চিরচেনা পথে যে সাফল্য এসে ধরা দেয় সেই সাফল্যও পুরোনো। - জন ডি রকফেলার