আজকের রাশিফল
প্রকাশ : ০৭ মে ২০১৪, ১৯:৪০
৮ মে, ২০১৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৫ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৮ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ:শুক্র ও শনি। আপনার শুভসংখ্যা: ৬ ও ৮। শুভবার: শুক্র ও শনিবার। শুভরত্ন: হীরা ও নীলা।
প্রকৃতিগতভাবে: আপনি চিন্তাশীল, রিজার্ভ, সতর্ক ও ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী। আপনি যে কোনো বিষয়ের আলোকোজ্জ্বল ও অন্ধকার উভয় দিক দেখতে পান। আপনি সৃজনশীল ও দার্শনিক মনের অধিকারী। জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি অনেকটা নিয়তিনির্ভর আর পরিস্থিতি ও ঘটনাপ্রবাহ আপনার জীবনকে প্রভাবিত করবে গভীরভাবে। জীবনের অনেক দায়িত্ব অর্পিত হতে পারে আপনার ওপর।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:প্রেসিডেন্ট হ্যারি টুম্যান, এডওয়ার্ড গিবন, আ ন ম বজলুর রশীদ, কলিম শরাফী, রওশন জামিল, সনি লিস্টন, শর্মিলী আহমেদ, পলগগিন প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধি পেতে পারে। কাজের চাপ বৃদ্ধি পাবে। কাজকর্মে মনস্থির রাখা কঠিন হবে। রোমাঞ্চ শুভ নয়।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ শরীর মোটামুটি ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। কাজকর্মে মন বসানো সহজ হবে। সকল অবস্থায় মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন। কলহ-বিবাদে না জড়ালেই ভালো করবেন। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ আর্থিক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। প্রতারিত হওয়ার আশংকা আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হতে পারে। কারো আচরণে মনে কষ্ট পাবেন। কলহ-বিবাদ এড়িয়ে চলুন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ ব্যবসায়িক দিক ভালো যাবে। কোনো সূত্র থেকে কিছু অর্থ পেতে পারেন। অপরের দুঃখে মনে কষ্ট পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। বেকার সন্তানের চাকরি প্রাপ্তির সম্ভাবনা আছে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশুনায় মন বসাতে পারবেন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ভাই-বোনদের কারো ব্যাপারে মন দুশ্চিন্তা দেখা দিতে পারে। আর্থিক দিক ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশোনায় মন বসানো কঠিন হবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সাফল্য বাধাগ্রস্ত হতে পারে। ভ্রমণের সম্ভাবনা আছে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কলহ-বিবাদ এড়িয়ে চলুন। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর\ কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কোনো সাহিত্যকর্ম প্রশংসিত হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি অনুকূল থাকবে। চলমান পরীক্ষায় সুফল পেতে পারেন। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা ফলপ্রসূ হতে পারে। রোমাঞ্চ ও বিনোদন শুভ।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা আজ নাও পেতে পারেন। বিয়ে-সাদির ব্যাপারে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে। প্রাপ্তিযোগ আছে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলার চেষ্টা করুন।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। ব্যবসায়িক লেনদেনে সতর্ক থাকার চেষ্টা করুন। কোনো আত্মীয়ের ব্যাপারে কোনো ধরনের খারাপ সংবাদ পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। ভালো কোনো সংবাদ পেতে পারেন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ আর্থিক দিক ভালো যাবে। কাজকর্ম মনের মত করে শেষ করা নাও হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। প্রত্যাশা পূরণ হতে পারে।