জীবনের স্মরণীয় কনসার্ট

পুরো আয়োজনের সাংস্কৃতিক পর্বের অন্যতম আকর্ষণ ছিলেন তিনি। তাই এই আয়োজনে ভান্ডারিয়ায় কনসার্ট করার অভিজ্ঞতা নিয়ে সারাদেশ বিনোদনের সাথে শেয়ার করলেন তিনি অনুভূতি। সাক্ষাত্কার নিয়েছেন মিউজিক চ্যানেল সিক্সটিনের প্রযোজক পাভেল ইসলাম কেমন লাগলো এই লাখো মানুষের কনসার্টে গাইতে- এই সংখ্যক দর্শক নতুন ঘটনা না। তবে সবচেয়ে উল্লেখ করার মতে বিষয় হলো এক লাখের দর্শকের কনসার্টে আমি কোনোদিন দেখিনি এক দুইটা হট্টগোল ছাড়া কনসার্ট শেষ হতে। ভান্ডারিয়ার দর্শকেরা ব্যতিক্রম উদাহরণ তৈরি করলো। এমনিতে মন্ত্রী মহোদয়ের এলাকায় যাবার ইচ্ছে পোষণ করেছিলাম অনেক আগে। সেই সুযোগটা যেহেতু পেলাম। তাই আমার মনের মতো একটি শো করতে পেরেছি। এই যে গাঁয়ের দর্শক আর শহুরে দর্শকদের জন্য কি আলাদা গানের সিলেকশন থাকে কী না? দেখুন আমি যেখানেই গাই। সেখানেই একটি পল্লী গাঁয়ের অনুভবই দিয়ে আসি। তাই আমি রাজধারীর পাঁচতারা হোটেলে গাইলেও এই ধারাবাহিকতা। তেমনি মফস্বলের মাঠেও তাই। অনুষ্ঠানের এক পর্যায়ে এক বিরল দৃশ্য দেখা গেল। ৮৫ বছরের এক বৃদ্ধ অনুষ্ঠান থামিয়ে দিল শুধুমাত্র আপনাকে মঞ্চে উঠে দেখবার জন্য। এ বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে- আমি সত্যিই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। যখন তিনি গান থামালেন, তখন ভয়ে ছিলাম তিনি আবার বকাবাদ্য করেন কি না। কিন্তু দেখি তিনি আমার মাথায় হাতবুলিয়ে আশীর্বাদ করলেন। এইগুলোই তো আমার পুরস্কার। স্মরণীয় এক কসার্ট করে ফিরলাম।