গীতি মঞ্জরি

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলার জন্য নির্মিত বিশেষ সংগীতানুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর। অনুষ্ঠানটির নাম ‘গীতি মঞ্জরি’। রুকসানা কবীর কাকলীর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানে শাকিলা জাফর ছাড়াও সংগীত পরিবেশন করেছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদি মহম্মদ, অনিরুদ্ধ সেনগুপ্ত এবং ইভা রহমান। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৮টায় এটিএন বাংলায়।