রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীতে বিশেষ অনুষ্ঠানমালা
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২০:১০
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে একুশে টেলিভিশন আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। আজ সকাল ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে বিশেষ একুশের সকাল। কাজী জাহিদের পরিচালনায় সকাল ৯টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘রবিবার’। বিশেষ এই নাটকটিতে অভিনয় করেছেন বিন্দু, রওনক হাসান। এরপর দুপুর ১২টায় প্রচার হবে বিশেষ একুশের দুপুর। আলভী হায়াত রাজের প্রযোজনায় বিকাল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘ভালোবাসি ভালোবাসি’। বিকাল ৪টা ০৫ মিনিটে প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘সবারে করি আহ্বান’। বিকাল ৪টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘তোমার অসীম ধারা’। বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘আনন্দোলোকে মঙ্গলালোকে’। সন্ধ্যা ৬টায় প্রচার হবে বিশেষ একুশের সন্ধ্যা। আলভী হায়াত রাজের প্রযোজনায় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ তথ্যচিত্র ‘জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি’। ১০টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘ক্ষুধিত পাষাণ’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাদিয়া ইসলাম মৌ, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ আরও অনেকে।