রবীন্দ্রসংগীত গাইলেন শাকিলা জাফর
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২০:১০
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলার জন্য নির্মিত বিশেষ সংগীতানুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাকিলা জাফর। অনুষ্ঠানটির নাম ‘গীতি মঞ্জরি’। রুকসানা কবীর কাকলীর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি আজ রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে।