চিকিত্সার্থ সাহায্যের
আবেদন
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২১:২৪
চার বছরের শিশু আলপনা ব্রেইন টিউমারে আক্রান্ত। তার চিকিত্সায় লক্ষাধিক টাকার প্রয়োজন। আলপনার দরিদ্র বাবা আলামিন মেয়ের চিকিত্সার্থে প্রধানমন্ত্রীসহ দেশের হূদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা :মো. বাবু শেখ, সঞ্চয়ী হিসাব নম্বর-৫২৭০, সোনালী ব্যাংক, চান্দাইকোনা শাখা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।
খলিলুর রহমান
বাগেরহাট মোরেলগঞ্জের স্কুলশিক্ষক খলিলুর রহমানের দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। এজন্য ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন। শিক্ষক খলিল এজন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা :খলিলুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর :১১৯-১০১-২৭৫২৭১। ডাচ বাংলা ব্যাংক লি., শনির আখড়া শাখা, ঢাকা। মোবাইল :০১৭১৬৩৮৩০৭৩, ০১৬৭৭০০৫০০।