ভাণ্ডারিয়ায় নূরুল হক জোমাদ্দারের স্মরণ সভা
ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২১:৫৫
ভাণ্ডারিয়া মজিদা বেগম বিশ্ববিদ্যালয় কলেজে গতকাল বুধবার সুলতানা হোসেন সভা কক্ষে সদ্য প্রয়াত কলেজ পরিচালনা পরিষদের অন্যতম সদস্য মরহুম নূরুল হক জোমাদ্দার স্মরণে আলোচনা সভা ও দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজ অধ্যক্ষ মো. শরীফ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভাণ্ডারিয়া উপজেলা জেপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল হক জোমাদ্দার, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউএনও কাজী মাহবুবুর রশিদ, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. হেমায়েত উদ্দিন রুস্তুুম মিয়া, মো. নিজামুল হক নান্না, কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, কলেজ শিক্ষক বিশ্বাস সায়েদুর রহমান ও মুরাদ হোসেন প্রমুখ। এ সময় ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহআলম হাওলাদারসহ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও সাংবাদিক উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন কলেজ শিক্ষক মাওলানা আমিন খান।
এ ছাড়াও মঙ্গলবার সকালে মজিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ে অনুরূপ কর্মসূচি পালন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. শরীফ আব্দুল কাইয়ুম, মরহুমের পুত্রদের মধ্যে উপজেলা বিআরডিবির চেয়ারম্যান গোলাম মোস্তফা জাফরান, হেতালিয়া নেছার উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, মজিদা বেগম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইউনুস আলী, মো. মনির হোসেন ও মো. শহিদুল ইসলাম প্রমুখ। একই দিন বিকালে স্থানীয় অগ্রণীব্যাংক শাখার উদ্যোগে ব্যাংক মিলনায়তনে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।