রংপুর ও বরিশালে ধান উত্পাদন ১৫ ভাগ বেড়েছে

বৃহত্তর রংপুর ও বরিশাল অঞ্চলে গত দুই বছরে ধান উত্পাদন বেড়েছে শতকরা ১২ থেকে ১৫ ভাগ। মঙ্গলবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। সমন্বিত কৃষি উত্পাদনশীলতা প্রকল্প (আইএপিপি) আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ব্রি’র মহাপরিচালক ড. জীবন কৃষ্ণ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. তফাজ্জল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রির পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. শাহজাহান কবীর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি’র উদ্ভিদ প্রজনন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা। আইএপিপির উপ-পরিচালক মো. হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ব্রি ছাড়াও কৃষি মন্ত্রণালয়, বিএডিসি, এসসিএ, ডিএইসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।