নবীনগরে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ীর ছেলে নিহত
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২১:৫৮
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসী ছোটন বাহিনীর হামলার শিকার ব্যবসায়ী মোসলেম মিয়ার ছেলে সুমন চারদিন মৃত্যুর সাথে লড়া্ই করে মারা গেছে। মঙ্গলবার কুমিল্লা সদর হাসপাতালে চিকিত্সারত অবস্থায় তার মৃত্যু ঘটে। হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে সুমন ও তার বন্ধু জাকিরের উপর হামলা চালায় ছোটন বাহিনী । সুমন দৌড় দিলে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে এবং জাকিরকে চা-পাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে। তাদের আর্তচিত্কারে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তাদের পারিবারিক সূত্র জানায়, ছোটন ও তার বাহিনী দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল । চাঁদা না দেয়ায় এ হামলার শিকার হয় । নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা জানান, ছোটন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই রাহাজানি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে।