শ্রাদ্ধ

কৃষ্ণ মোহন ত্রিপুরা আগামীকাল শুক্রবার মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার বিধান ত্রিপুরার বাবা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এন বি কে ত্রিপুরার শ্বশুর এবং খাগড়াছড়ির শিক্ষাবিদ ও সমাজ সেবক কৃষ্ণ মোহন ত্রিপুরার শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ স্বর্গীয়ের নিজ বাড়িতে জেলার পানখাইয়া পাড়ায় ‘বীণা ভিলায়’ অনুষ্ঠিত হবে ভগবত পাঠ ও নাম কীর্তন। এছাড়া শুক্রবার শ্রাদ্ধক্রিয়া ও শাকান্ন ভোজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আত্মীয়, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।