পরিবেশ দূষণ, পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ০৭ মে ২০১৪, ২২:২৭
পরিবেশ দূষণের দায়ে পাঁচ ইটভাটাকে ১১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শুনানিতে তলব করে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মোঃ আলমগীর এ জরিমানা করেন। প্রতিষ্ঠানগুলো হলো টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার মেসার্স বংশাই ব্রিকস, মেসার্স ভাই ভাই ব্রিকস, মেসার্স রূপালী ব্রিকস, মেসার্স রূপসা ব্রিকস ও মেসার্স বেষ্ট ব্রিকস ফিল্ড।
এসব ইটভাটার কালো ধোঁয়ার কারণে আশপাশে বসবাসরত শিশু ও বয়োবৃদ্ধদের শ্বাসকষ্টসহ নানাবিধ শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের শুনানিতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন। -প্রেস বিজ্ঞপ্তি