খাদ্যশস্য সংরক্ষণে সাইলো ও গোডাউন নির্মাণের সুপারিশ

খাদ্যশস্য সংরক্ষণে আরো অধিক সক্ষমতা বৃদ্ধির জন্য গোডাউন ও বড় সাইলো নির্মাণের সুপারিশ করেছে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি মো. আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত মঙ্গলবার এক বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, মো. আব্দুল মালেক, মো. হাসিবুর রহমান স্বপন, খন্দকার আবদুল বাতেন, শেখ মো. নূরুল হক, বেগম শিরিন নঈম বৈঠকে অংশ নেন।