দিনাজপুরে অবৈধ কারখানা থেকে ওষুধের সরঞ্জামাদি জব্দ

র্যাব ও ভ্রাম্যমাণ আদালত যৌথভাবে শহরের বড়বন্দর এলাকায় অনুমোদনবিহীন ওষুধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ওষুধ, বোতল, কর্ক, মোড়কসহ ওষুধের সরঞ্জামাদি জব্দ করে কারখানা সিলগালা করেছেন।এসময় অনুমোদনবিহীন কারখানা পরিচালনার জন্য মালিককে জেল ও জরিমানা করেছে আদালত। গতকাল বুধবার দিনাজপুর শহরের বড়বন্দর এলাকার দেবেশ চন্দ্র রায়ের বাড়িতে অনুমোদনবিহীন ওষুধ কারখানায় অভিযান চালায় র্যাব ও ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে সেখান থেকে ওষুধ তৈরি ও প্যাকেটজাতকরণের কাগজপত্রাদি দেখাতে না পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম কারখানার মালিক দেবেশ চন্দ্র রায়কে আট মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাসের কারাদণ্ডের রায় প্রদান করেন। রায়ের পর তাকে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়। দিনাজপুর র্যাব ক্যাম্পের ইনচার্জ মেজর খালিদ ইবনে হোসেন এ খবার নিশ্চিত করেছেন।