তথ্য বিচিত্রা
সড়ক দুর্ঘটনা
প্রকাশ : ০৮ মে ২০১৪, ১৮:২৬
অ্যাসোসিয়েশন ফর সেফ ইন্টারন্যাশনাল রোড ট্রাভেলের তথ্য অনুযায়ী প্রতি বছর বিশ্বের প্রায় ১.৩ মিলিয়ন মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান এবং গড়ে প্রতিদিন মারা যান প্রায় ৩,২৮৭ জন।
প্রতি বছর সড়ক দুর্ঘটনায় আহত হওয়া বা পঙ্গুত্ব বরণ করা মানুষের সংখ্যা ২০ থেকে ৫০ মিলিয়ন।
সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মৃত্যুবরণ করেন ১৫ থেকে ৪৪ বছর বয়সী মানুষেরা।
প্রতি বছর সারা বিশ্বে যত মানুষ মৃত্যুবরণ করেন তাদের মধ্যে শতকরা ২.২ শতাংশই মারা যান সড়ক দুর্ঘটনায় এবং মৃত্যুর কারণের দিক থেকে এটি নবম বৃহত্তম কারণ।
বিশ্বের সড়ক দুর্ঘটনার শতকরা নব্বই ভাগেরও বেশি ঘটে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে। যদিও এসব দেশগুলোতে বিশ্বের মোট যানবাহনেরও অর্ধেকেরও কম রয়েছে।
সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে ক্ষতি হয় ৫১৮ বিলিয়ন ডলারেরও বেশি যা এককভাবে বিশ্বের বিভিন্ন দেশগুলোর জিডিপির এক থেকে দুই ভাগের সমান।
সঠিক উদ্যোগ গ্রহণ না করা হলে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা বিশ্বের পঞ্চম বৃহত্তম মৃত্যুর কারণে পরিণত হবে।