বাংলাদেশ স্ট্যান্ডার্ড
টাইম উদ্বোধন
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২০:৪৩
বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করেছে বিএসটিআই। ইউরোপিয়ান ইউনিয়ন, নোরাড ও ইউনিডো’র সহায়তায় বিএসটিআইয়ে স্থাপিত আন্তর্জাতিকমানের ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরির মাধ্যমে এ স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হয়েছে। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু গতকাল আনুষ্ঠানিকভাবে রাজধানীর বিএসটিআই মিলনায়তনে এ স্ট্যান্ডার্ড টাইম উদ্বোধন করেন। ন্যাশনাল মেট্রোলজি ল্যাবরেটরিতে সংরক্ষিত রবিডিয়াম অটোমিক ক্লক ব্যবহার করে এ স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করা হচ্ছে। স্যাটেলাইট রিসিভার ও গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ব্যবহার করে নির্ণীত স্ট্যান্ডার্ড টাইম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে সম্প্রচার করা হবে। ফলে এখন থেকে www.time.gov.bd ওয়েব ঠিকানায় সহজেই সারা দেশের মানুষ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম জেনে নিতে পারবে। শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্ ও বিএসটিআই’র মহা-পরিচালক ইকরামুল হক এ সময় উপস্থিত ছিলেন।