‘ঢাকা-রাস আল খাইমাহ’ রুটে
এয়ার এরাবিয়ার যাত্রা শুরু
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২০:৪৩
ঢাকা-রাস আল খাইমাহ রুটের ফ্লাইট শুরু করেছে এয়ার এরাবিয়া। সমপ্রতি বিমানটি রাস আল খাইমাহ হতে ১৫৭ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরন করে এবং ১৬২ জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করে। বিমানটি অবতরনের পর বাংলাদেশে নিযুক্ত এয়ার এরাবিয়ার কান্ট্রি ম্যানেজার বিক্রমজিত্ ঘোষ এবং এয়ার এরাবিয়ার জিএসএ-ওয়ান ওয়ার্ল্ড এভিয়েশন লি: এর পরিচালক আবদুর রহিম যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। রাস আল খাইমাহ’র মনোনীত এয়ারলাইনস হিসেবে এয়ার এরাবিয়া এই রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে। প্রাথমিকভাবে রাস আল খাইমাহ হতে সরাসরি ৮টি রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। - প্রেস বিজ্ঞপ্তি