এবারে পপ আইকন জে’লো

জেনিফার লোপেজ নিজের ক্যারিয়ারে গানের পাশাপাশি অভিনয়েও সমান সাফল্যের চিহ্ন এঁকেছেন। এবারে তিনি ভূষিত হলেন ‘পপ আইকন’ হিসেবে। বিশ্ব সংগীত আকাশে এই বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড হিসেবে এই সম্মাননা অনেক গুরুত্ব বহন করে। জেনিফার লোপেজ চতুর্থ শিল্পী যিনি এই আইকন হিসেবে ভূষিত হতে যাচ্ছেন। এ প্রসঙ্গে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডের প্রডিউসার ল্যারি ক্লেইন বলেন, ‘আমি মনে করি আমরা যোগ্য মানুষটিকেই সম্মাননা দিতে যাচ্ছি। কারণ প্রজন্মেও কাছে তিনি অবশ্যই পপ আইকন। এদিকে জেনিফার লোপেজ জানান, ‘একটু তাড়াতাড়িই বোধকরি এ ধরনের সম্মান কাঁধে নেওয়াটা অনেক বড় দায়িত্বের। তবে অবশ্যই আমার পরবর্তী কাজগুলোতে তা অনুপ্রেরণা জোগাবে।’ শুধু তাই নয়, লাস ভেগাসে ১৮ মে অনুষ্ঠিতব্য এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনায় অনুষ্ঠিতব্য এই আয়োজনে প্রথমবারের মতো তিনি আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন। আমেরিকান সমস্ত পপডিভাকে পিছনে ফেলে জে’লোর এই সম্মাননা নিয়ে তাই আলোচনাও হচ্ছে প্রচুর।