আশিকি টু গায়ক অঙ্কিত গ্রেফতার!

‘আশিকি টু’ সিনেমায় তার গান ‘সুন রাহা হ্যায় না তু...গা রাহা হু ম্যায়’ শুনে আবেগে ভেসে গিয়েছিল আসমুদ্র হিমাচল। সেই গানের গায়ক অঙ্কিত তিওয়ারি ধর্ষণের দায়ে গ্রেফতার হলেন। গত বৃহস্পতিবার দুপুরে অঙ্কিতকে ভেসোভা পুলিস স্টেশনে গ্রেফতার করা হয়। অঙ্কিতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন তার প্রেমিকা। অভিযোগ যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অঙ্কিত তার প্রেমিকাকে ধর্ষণ করেন। অঙ্কিতের ভাই অঙ্কুর সেই মহিলাকে খুনের হুমকিও দেন। গ্রেফতার করা হয়েছে অঙ্কুরকেও।