আমি আর মা’তে ফারজানা ছবি

আজ রাত ১১টা ২০ মিনিটে প্রচার হবে আরটিভির জনপ্রিয় সেলিব্রেটি শো ‘আমি আর মা’। একজন মানুষের সাফল্যের পিছনে মায়েদের ভূমিকা থাকে সবচেয়ে বেশি। আর মায়েদের নিয়ে আরটিভিতে প্রচার হচ্ছে সেলিব্রেটি টক শোভিত্তিক অনুষ্ঠান ‘আমি আর মা’। জনপ্রিয় এ অনুষ্ঠানে এবারের পর্বে অতিথি হয়ে আসছেন অভিনেত্রী ফারজানা ছবি ও তার মা।