শ্যাওলাযুক্ত পানি রাখায় ২ হাজার টাকা জরিমানা

শালিখা (মাগুরা) সংবাদদাতা \ শালিখা উপজেলা সদরের মামুন কনফেকশনারি থেকে শ্যাওলাযুক্ত বোতলজাত পানি বিক্রি করার অপরাধে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকান মালিক মুন্সী মামুনকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী অফিসার গতকাল বৃহস্পতিবার সকালে আইডিয়াল হাইস্কুল মাঠে একটি অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের অতিথিদের জন্য আনা হয় “মাম ড্রিংকিং ওয়াটারের বোতলজাত পানি”। অনুষ্ঠান চলাকালে বোতলের পানি পান করার সময় তার গলায় কিছু একটা বাঁধলে তিনি পানির বোতল পরীক্ষা করে বোতলের মধ্যে শ্যাওলা জাতীয় বস্তু ভাসতে দেখেন। অনুষ্ঠান শেষে তিনি উক্ত দোকানে যেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন।