সংবাদ সংক্ষেপ
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২১:২৭
রাজবাড়ীতে আন্তর্জাতিক রেডক্রস দিবস পালন
রাজবাড়ী প্রতিনিধি \ গতকাল বৃহস্পতিবার সকালে রাজবাড়ীতে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট একটি বর্ণাঢ্য র্যালি রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি ফকির আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক এসএম আনসারুজ্জামান। এতে বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, মুক্তিযোদ্ধা মহসীন উদ্দিন বতু, প্রধান শিক্ষক মীর মাহফুজা খাতুন মলি, অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল প্রমুখ বক্তৃতা করেন।
গাজীপুরে পেশাদার গাড়ি চালকদের প্রশিক্ষণ সমাপ্ত
গাজীপুর প্রতিনিধি \ সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে পেশাজীবী চালকদের নিয়ে গণসচেতনতা বৃদ্ধিমূলক দুই দিন ব্যাপী সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা গতবৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মহসিন। গাজীপুর বিআরটিএ-এর সহকারি পরিচালক মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মোঃ আজিজুল হক, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান আহমেদ সরকার, সহকারি অধ্যাপক মুকুল কুমার মল্লিক, বিআরটিসি ট্রেনিং ম্যানেজার ফাতেমা বেগম প্রমুখ
জয়পুরহাটে বিশ্ব রেডক্রিসেন্ট দিবস পালন
জয়পুরহাট প্রতিনিধি \ জয়পুরহাটে নানা আয়োজনে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাড. শামসুল আলম দুদু, জেলা পরিষদ প্রশাসক এসএম সোলায়মান আলী, পুলিশ সুপার হামিদুল আলম, রেডক্রিসেন্ট জয়পুরহাট ইউনিটের সভাপতি গোলাম রসুল চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদ ইকবাল সদু প্রমুখ।
মুক্তাগাছায় বিদায় এবং বরণ অনুষ্ঠান
মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে নবাগত ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের বিদায় এবং বরণ সংবর্ধনা । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাগাছার সাংসদ সালাহ্উদ্দিন আহমেদ মুক্তি । সভাপতিত্ব করেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: বাবুল মিয়া । নবনির্বাচিত মুক্তাগাছা উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন , ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরিফ , মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান ও বিদায়ী উপজেলা চেয়ারম্যান অ্যাড. বদরউদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান দেবাশীষ ঘোষ বাপ্পী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার দিলু বক্তব্য রাখেন ।
পূর্বধলায় ছাত্রলীগের কর্মী সম্মেলন
নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনার পূর্বধলা উপজেলার স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো জোরদার এবং কমিটি গঠনের লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার পূর্বধলার গোহালাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগ অফিসে উপজেলা ছাত্রলীগের সম্পাদক নজরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে ছাত্রলীগের এক কর্মী সন্মেলন অনুষ্ঠিত হয়। সন্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীক। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন খান পাঠান শওকত, ছাত্রলীগের এমদাদুল হক, কিরন এবং রনি।
দিনাজপুরে প্রতিবন্ধীদের স্বাক্ষরতা অভিযান শুরু
স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ হলরুমে গণসাক্ষরতা অভিযান ও গ্রাম বিকাশ কেন্দ্রের যৌথ উদ্যোগে সিএসইএফ ও ইউকে এইডের সহযোগিতায় গ্লোবাল অ্যাকশন উইক উদযাপন উপলক্ষ্যে শিশু সমাবেশ, প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রাম বিকাশ কেন্দ্র’র প্রকল্প সমন্বয়কারী আব্দুল হাকিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মো. মাইনুল ইসলাম। বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সম্পাদক সেতারা বেগম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মঞ্জুরী আক্তার, দিনাজপুর প্রতিবন্ধী ও অটেস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল শাহ নেওয়াজ প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে মাতৃদুগ্ধ বিকল্প ও শিশু খাদ্য বিষয়ে সভা
ঠাকুরগাঁও প্রতিনিধি \ “মাতৃদুগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ব্যবহারের সরঞ্জামাদি আইন, ২০১৩” আইন বিষয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার। এ সময় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আবু মো. খায়রুল কবির, ডা. সাজ্জাদ হোসেন, মনিটরিং অফিসার মাহিদুল ইসলাম, সালেহ আহম্মেদ সোহাগ, সাংবাদিক খোদা বক্স ডাবলু, আবু তোরাক মানিক প্রমুখ। হয়েছেন মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সচিব মোঃ তোফাজ্জল হোসেন খান।
বাঞ্ছারামপুরে রবিঠাকুরের জন্মবার্ষিকী পালন
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার প্রতীতি সংগীত নিকেতনের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে অধ্যক্ষ মোঃ আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ দুধ মিয়া, সাংবাদিক এম এ আউয়াল, যুগান্তর প্রতিনিধি আশেক এমরান, প্রফেসার মোঃ চান মিয়া সরকার, মোঃ আলমগীর হোসেন প্রমুখ ।
আদিতমারীতে মরিচ চাষের উপর মাঠ দিবস
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা \ আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখার আয়োজনে ফুড ফর প্রোগ্রেস ফর বাংলাদেশ প্রকল্পের আওতায় ডলোচুন ব্যবহার করে মরিচ চাষের উপর মাঠ দিবস গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের কৃষক তায়েজউদ্দিন এবছর ৫ শতক জমিতে ডলোচুন প্রয়োগ করে মরিচ চাষের পাশাপাশি আরও ৫ শতক জমিতে ডলোচুন ছাড়াই মরিচ চাষ করেছেন। কমলাবাড়ি ফেডারেশন চেয়ারম্যান আমিরউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হামিদুর রহমান। এসময় বক্তব্য রাখেন আরডিআরএস বাংলাদেশ আদিতমারী শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ তালুকদার, মাঠ প্রশিক্ষক মতিউর রহমান প্রমুখ।
ধামরাইয়ে স্কুল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ধামরাই (ঢাকা) সংবাদদাতা \ গতকাল বৃহস্পতিবার উপজেলার বালিয়া ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের একটি নতুন নির্মিতব্য ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক। ধামরাই পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ শিক্ষক ও শিক্ষার্থীরা, খায়রুল আলম, আতিকুর রহমানসহ ম্যানেজিং কমিটির অন্যরা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।
কলমাকান্দায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ জেলার কলমাকান্দা উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ ৪টি ইউনিয়নে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারকে জরুরি ত্রাণ প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণকালীন সময়ে এডিপি ম্যানেজার এন্ড্রু অরূপ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ বিশ্বাস, পি.আই.ও তাপস চক্রবর্তী, ক্লাষ্টার সিনিয়র ম্যানেজার ডেভিট অনুপ সাংমাসহ প্রকল্প ব্যবস্থাপক দীপক রিছিল, জন জ্যোতিষ বাড়ৈ, মন্টু রিছিল, বিশ্বজিত্ কুমার সাহা ও ময়মনসিংহ ডিভিশন কার্যালয়ের এইচ.ই.এ কর্মকর্তা আঃ বারেকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন
মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজার জেলায় গতকাল বৃহস্পতিবার বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন, রক্তের গ্রুপ ও রক্তদান কর্মসূচি, হাসপাতালে খাবার পরিবেশন, র্যালী,আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ইত্যাদি। শোভাযাত্রায় রেডক্রস ও রেড ক্রিসেন্ট মৌলভীবাজার ইউনিট সম্পাদক ইমদাদুল হক চৌধুরী, বেগম হোসনে আরা ওয়াহিদ, শাহীন আহমদ চৌধুরী, এম,শাহাবউদ্দিন আহমদ, নিলিমেষ ঘোষ বুলু, এডভোকেট আব্দুল মন্নান অংশগ্রহণ করেন।
রাণীনগরে পল্লীশ্রীর স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা \ নওগাঁর রাণীনগরে গতকাল বৃহস্পতিবার পল্লীশ্রী নওগাঁ ইউনিটের আয়োজনে ও অক্সফাম নভিবের সহযোগিতায় যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এদিন যৌন ও প্রজনন স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্যের উপাদান বিষয়ে আলোচনা করেন পল্লীশ্রীর ফিল্ড ট্রেইনার নিরঞ্জন দত্ত। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার নারী ক্লাব, উপজেলা ইউনিয়ন জোটের ও কিশোরী দলের ২৫ জন সদস্য। প্রশিক্ষণ শেষে অভিজ্ঞতা শেয়ার করেন নারী ক্লাবের আহ্বায়ক মেহেরুন নেছা, আশা, শাহানাজ বেগম প্রমুখ।
সালথায় মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
সালথা (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সালথায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০১৪ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী। বিচারক হিসাবে দায়িত্ব পালন করে বোয়ালমারী উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মো. ইমতিয়াজ উদ্দিন খান, কে এম খলিলুর রহমান, কাজী তারেক পারভেজ, গাজী আলমগীর ফকির, বিজন সাহা প্রমুখ।
মিঠাপুকুরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা \ মিঠাপুকুরে পদাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-১৪ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহা. হারুন-অর-রশীদ। অত্র প্রতিষ্ঠানের সভাপতি খোড়াগাছ ইউপি চেয়ারম্যান নুর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম। এছাড়াও অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মেহবুবা ফেরদৌস, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দৌলতপুর সীমান্তে বিজিবি বিএসএফ পতাকা বৈঠক
দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তের ১৫২/২ এস সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ ও উভয় দেশের গরু চোর সিন্ডিকেট প্রতিরোধের বিষয়ে আলোচনা হয়। বিজিবি পক্ষে ৩২ ব্যাটালিয়নের মহিষকুন্ডি কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার আব্দুর রাজ্জাক ও বিএসএফের পক্ষে ভারতের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চর মেঘনা ক্যাম্পের ইন্সপেক্টর অখিল কুমার বৈঠকে নেতৃত্ব দেন।
ম্যানেজিং কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগে সাংবাদিক সম্মেলন
কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লার দেবিদ্বার উপজেলার খলিলপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগ তদন্তকারী কর্মকর্তার কার্যালয়ের সামনে যাওয়ার পর সাক্ষীদের কাছ থেকে কাগজপত্র ছিনিয়ে নেয়াসহ আটক রেখে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার নগরীর একটি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলন করে নির্বাচিত অভিভাবক প্রতিনিধি ও এলাকার লোকজন এ অভিযোগ করেন। এ ব্যাপারে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে অভিযোগ দাখিল করা হয়েছে।
নেত্রকোনায় রেডক্রিসেন্টের র্যালি ও সমাবেশ
নেত্রকোনা প্রতিনিধি \ আন্তর্জাতিক রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে নেত্রকোনা রেডক্রিসেন্ট সোসাটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার শহরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখানে ‘আর্ত মানবতার সেবায় রেডক্রিসেন্ট’ শীর্ষক আলোচনা বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবুল বায়েস মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হাসান শাহীন এবং জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ।