তাইওয়ান ওপেন অ্যাথলেটিক্স হাসান মিয়া ৩৪তম

স্পোর্টস রিপোর্টার

তাইওয়ান ওপেন অ্যাথলেটিকসে বাংলাদেশের হাসান মিয়া ১০০ মিটার স্প্রিন্টে বেশ ভালোই করেছেন। এই অ্যাথলেট ১০.৯৪ সেকেন্ড সময় নিয়ে ৫৬ জনের মধ্যে ২৪তম স্থান পেয়েছেন। টাইমিংটা খুব বেশি ভালো না হলেও তার দৌড় ছিল লক্ষ্য নিয়ে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ১০.৮৬ সেকেন্ড সময় নিয়েছিলেন। হাসান ছিলেন এশিয়ার সবচেয়ে কম বয়সী অ্যাথলেট। ভিডিওতে দেখা গেছে হাসান মিয়া দৌড়ে এসে শেষ দিকে তিন জনের পেছনে ছিলেন। হিটে ৪ নম্বর হিটে ৪ নম্বর লেনে লড়াই করেছেন হাসান মিয়া।

২৫-২৬ মে তাইওয়ান ওপেন অ্যাথলেটিকস তাইওয়ানের তাইপে সিটিতে অনুষ্ঠিত হচ্ছে। বিকেএসপির হাসান মিয়া বাংলাদেশ অ্যাথলেটিকস দলের হয়ে অংশগ্রহণ করেন। হাসান মিয়া গত এক মৌসুম আগে জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব হয়েছিলেন।