গৃহকর্মী নিখোঁজ
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২২:২১
মতিঝিল এজিবি কলোনী কাঁচাবাজার থেকে গত ৪ মে বেলা ১২টার দিকে রেজিয়া সুলতানা নামের একজন গৃহকর্মী নিখোঁজ হয়েছে। তার বয়স আনুমানিক ১২ বছর। তার পিতা- মো. রেজাউল করীম, মাতা- কলমা বেগম। গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার জরুরহাটের দেওদেওয়া গ্রামে। মেয়েটির গায়ের রং শ্যামলা। উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি। পরনে ছিল সাদা জামা, গোলাপী রংয়ের পাজামা ও কালো ওড়না। কোন হূদয়বান ব্যক্তি মেয়েটির সন্ধান পেলে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। কাজী মো. আনোয়ার হোসেন, বি-৪৩/এফ-১০, এজিবি কলোনী, আইডিয়াল জোন, মতিঝিল, ঢাকা। মোবাইল নম্বর : ০১৭১৮-০১৪৫৭৫।