রাহুলের কানে হর হর মোদী শ্লোগান!
প্রকাশ : ০৮ মে ২০১৪, ২৩:১১
কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী ভারতে ব্যাপক জনপ্রিয়- কথাটি সত্য। কিন্তু মাঝে মাঝে হয়তো সেই জনপ্রিয়তায় কিছুটা হলেও মেঘের কালো ছায়া দেখা দিতে পারে! গত বুধবার যেন সেই ঘটনাটিই ঘটলো! ভোট বুথে গিয়ে তার কানে কেবল আসতে লাগল ‘হর হর মোদী’ স্লোগান। রাহুলকে তারা মোদীর নামে শ্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করে। প্রথমবারের মতো বুধবার রাহুল গান্ধী উত্তরপ্রদেশের আমেথিতে বুথ পরিদর্শনে যান। কিন্তু সেখানে তিনি ভোটারদের নানা প্রশ্নবানে জর্জরিত হন। চিলাওলি সিংপুর বুথে ৬৩ বছর বয়সী আমবিকা শরণসিং রাহুলকে উদ্দেশ্য করে বলেন, গত দশ বছর পর আপনাকে এখানে দেখলাম। উত্তরে রাহুল বলেন, আমি এসেছি। প্রত্যুত্তরে শরণ বলেন, আজ আপনি এসেছেন আপনার লাভের জন্য। তিনি বলেন, আমি একজন কৃষক এবং গত ৩০ বছর ধরে আমি আপনার দল করেছি। কিন্তু কংগ্রেস তার কর্মীদের অবজ্ঞা করতে খুবই পারদর্শী। এরপর আরেকটি বুথে গেলে পরবেশ শুকলা নামের একজন রাহুলকে বলেন, আপনি কি আসার সময় রাস্তার গর্তগুলো দেখেছেন? রাহুল এসময় যুবকদের ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিতে বলেন।
এসময় বাইরে দাঁড়িয়ে থাকা কিছু যুবক’ হর হর মোদী’ বলে স্লোগান দিতে থাকেন। তবে মুসলিম অধ্যুষিত রুস্তিমাও গ্রামে গেলে রাহুলকে তারা আশ্বস্ত করে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। - ইন্ডিয়ান এক্সপ্রেস