বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ মিয়ার ৫ম মৃত্যুবার্ষিকী আজ

আজ ৯ মে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী মরহুম ড. এমএ ওয়াজেদ মিয়ার (সুধা মিয়া) ৫ম মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন উপলক্ষে তার জন্মস্থান পীরগঞ্জে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনসহ পরিবারের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এছাড়া রংপুরের ড. ওয়াজেদ স্মৃতি সংসদসহ বিভিন্ন সংগঠনও কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে রয়েছে, সকালে পীরগঞ্জের ফতেপুরে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, দরিদ্রদের মাঝে খাবার বিতরণ। উল্লেখ্য, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়া ২০০৯ সালের ৯ মে ঢাকায় ইন্তেকাল করেন। ড. ওয়াজেদ স্মৃতি সংসদের সভাপতি ও পরমাণু বিজ্ঞানী ড. এমএ ওয়াজেদ মিয়ার বাল্যবন্ধু মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুল গনি এবং সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীর সকল কর্মসূচিতে অংশ নেয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন। উল্লেখ্য, গতকালের দৈনিক ইত্তেফাকে ভুলক্রমে ড. ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী গতকাল বলে ছাপা হয়েছে। এই ভুলের জন্য আমরা দুঃখিত।