দ্বাদশ শ্রেণির সমাজবিজ্ঞান

নব্য প্রস্তর যুগের সমাজ পরিবর্তনকে নবপলীয় বিপ্লব নামে আখ্যা দিয়েছেন গর্ডন চাইল্ড লুবনা জাহান প্রভাষক, সমাজবিজ্ঞান বিভাগ বনফুল আদিবাসী গ্রীনহার্ট কলেজ, ঢাকা দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা সমাজবিজ্ঞানের “প্রত্নতত্ত্বের ভিত্তিতে বাংলাদেশের সমাজ ও সভ্যতা” (Society & Civilization of Bangladesh on the Basis of Archaeology) অধ্যায়টির ওপর গুরুত্বপূর্ণ কিছু নৈবক্তিক প্রশ্নোত্তর দেয়া হলো জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তরঃ ১. প্রাচীন প্রস্তর যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? উঃ ৩ ভাগে। ২.প্রত্নতত্ত্ব হচ্ছে অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ বা গবেষণা - উক্তিটি কার? উঃ টেইলর। ৩.কীসের ভিত্তিতে প্রত্নতাত্ত্বিকরা প্রাগৈতিহাসিক কালকে পাঁচ ভাগে ভাগ করেছেন? উঃ খনন কাজ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। ৪.কোন যুগকে মানব ইতিহাসের সবচেয়ে দীর্ঘতম যুগ বলা হয়? উঃ প্রাচীন প্রস্তর যুগকে। ৫.প্রস্তর যুগের শেষ ধাপ হচ্ছে কোন্ যুগ? উঃ নব্য প্রস্তর যুগ। ৬.নব্যপ্রস্তর যুগের শুরু হিসেবে কোনটিকে আখ্যায়িত করা যায়? উঃ কৃষিকাজকে। ৭.কোন যুগে ভাষার উদ্ভব ঘটে? উঃ নব্য প্রস্তর যুগে। ৮.কোথায় সর্বপ্রথম তামার ব্যবহার হয়? উঃ মিশরে। ৯. কোথায় প্রথম ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়? উঃ পশ্চিম এশিয়ায়। ১০. লৌহের ব্যবহার শুরু হয় কত অব্দে? উঃ খ্রিষ্টপূর্ব ১৫০০ অব্দে। মহাস্থানগড় কোথয় অবস্থিত? উঃ বগুড়া জেলায়। ১১. কোন্ নামটি থেকে মহাস্থানগড় নামের উত্পত্তি হয়েছে? উঃ মহা স্নান। ১২. উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? উঃ নরসিংদীর বেলাব উপজেলায়। ১৩.উয়ারি বটেশ্বর কয়টি গ্রামে অবস্থিত? উঃ ২ টি। ১৪.পাহাড়পুরে আবিষ্কৃত মুদ্রাগুলো কোন্ শতাব্দীর? উঃ ষোড়শ শতাব্দীর। ১৫.পাহাড়পুর কোথায় অবস্থিত? উঃ রাজশাহীতে। ১৬.ময়নামতি কোথায় অবস্থিত? উঃ কুমিল্লা জেলায়। ১৭.কোটিলা মুড়া শালবন বিহার থেকে কত মাইল উত্তরে অবস্থিত? উঃ তিন মাইল। ১৮.ময়নামতিতে আবিষ্কৃত সর্ববৃহত্ বৌদ্ধ ধ্বংসস্তুপ কোনটি? উঃ আনন্দ বিহার। ১৯.কত সালে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? উঃ ১৯২২ সালে। ২০.মহেঞ্জোদারো স্থানটি পাকিস্তানের কোন্ জেলায় অবস্থিত? উঃ লারকানা জেলায়। ২১.কোন্ সভ্যতা উপমহাদেশের সামাজিক কাঠামো রূপায়নে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে? উঃ সিন্ধু সভ্যতা। ২২.আধুনিক সভ্যতা বলতে কোন যুগকে বুঝায়? উঃ লৌহ যুগকে। ২৩.প্রত্নতত্ত্ব কোন্ বিজ্ঞানের একটি শাখা? উঃ নৃ-বিজ্ঞানের। ২৪.নব্য প্রস্তর যুগের সমাজ পরিবর্তনকে নবপলীয় বিপ্লব নামে কে আখ্যা দিয়েছেন? উঃ গর্ডন চাইল্ড। ২৫.লালমাই পাহাড় কোথায়? উঃ ময়নামতিতে। ২৫.প্রত্নতত্ত্ব কী? উঃ প্রাগৈতিহাসিক বা বিলুপ্ত সংস্কৃতির অধ্যায়নই হচ্ছে প্রত্নতত্ত্ব।