জোকস

 ক্রেতা :এটার দাম কত? বিক্রেতা :বিশ টাকা জোড়া। ক্রেতা :কিন্তু তোমার পাশের দোকানেই তো পনেরো টাকা জোড়া বিক্রি করছিল। বিক্রেতা :তাহলে ওখান থেকেই নিচ্ছেন না কেন? ক্রেতা :কিন্তু ওদেরটা তো শেষ হয়ে গেছে। বিক্রেতা :তাহলে আমারটা এখন থেকে ত্রিশ টাকা জোড়া।  স্ত্রী :বয়সকালে আমারও সুন্দরী ছিলাম। আমারও অনেক রূপ ছিল। স্বামী :কিন্তু আজ তো সে সবই রূপকথা।  প্রথম বন্ধু :গতকাল সকালে তোদের পাশের বাড়ির মেয়েটা অত চিত্কার করে কাঁদছিল কেন রে? দ্বিতীয় বন্ধু :ওর স্বামীর জন্য। প্রথম বন্ধু :সে কি রে, ওর তো বিয়েই হয়নি! দ্বিতীয় বন্ধু :হুমম! সে জন্যই তো কাঁদছিল।  সর্দারজি তার একটু আগে তোলা দাঁতটা সঙ্গে করে নিয়ে যেতে চাইছেন শুনে দাঁতের ডাক্তার জানতে চাইলেন— :কী করবেন এটা নিয়ে? জমিয়ে রাখবেন? সর্দারজি :না। ডাক্তার :তাহলে ছেলেকে খেলতে দেবেন। সর্দারজি :তাও না। ডাক্তার :তবে। সর্দারজি :বাড়িতে গিয়ে প্রথমে আরাম করে চেয়ারে বসে দাঁতটাকে টেবিলের ওপর রাখব। তারপর ওর ওপর ঠান্ডা পানি আর আইসক্রিম ঢেলে দেখব ব্যাটা কেমন যন্ত্রণায় ছটফট করে। আমাকে অনেকদিন ঐভাবে জ্বালিয়েছে!