টেনশনজনিত মাথা ব্যথা

টেনশনের কারণে অনেকেরই মাথা ব্যথা হয়। এ ক্ষেত্রে ভারী ভারী এক ধরণের ব্যথা মাথার দুদিকে থাকে। ব্যথা মৃদু থেকে বেশি মাত্রায় হয়। মাথার চারদিকে ব্যান্ডেজ বেঁধে দেয়ার অনুভূতি অথবা মনে হয় মাথা দুই হাত দিয়ে কেউ চেপে ধরেছে। ব্যথা ঘাড় কিংবা কাঁধ পর্যন্ত চলে যেতে পারে। ১-২ ঘন্টা বা তার বেশিও ব্যথা থাকতে পারে। বিকেলে কিংবা সন্ধ্যায় বেশি হয়। অতি পরিশ্রম বা মানসিক চাপের কারণে এ ব্যথা হয়ে থাকে। বিশ্রাম এবং মাথায় বরফ দিলে আরাম পাওয়া যায়। হোমিওপ্যাথি ওষুধ নাক্স ভম-৩০ এসময় ফলপ্রদ।