ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী পালন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী গতকাল শুক্রবার রংপুর ও পীরগঞ্জের ফতেপুরে জয়সদনে পালিত হয়েছে। সকালে পীরগঞ্জের ফতেহপুর গ্রামে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, ড. ওয়াজেদ মিয়া স্মৃতি পরিষদ, জেলা, মহানগর ও উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। পরে মরহুমের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। দুপুরে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পীরগঞ্জ আওয়ামী লীগ মরহুম ওয়াজেদ মিয়ার স্মরণে আলোচনা সভা এবং সন্ধ্যায় ওয়াজেদ মিয়া স্মৃতি পরিষদ রাজা রামমোহন ক্লাব মিলনায়তনে স্মরণ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ওয়াজেদ মিয়ার বাল্য বন্ধু মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল গনি।