সংবাদ কণিকা
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২১:৩১
৫ হাজার ফুট উপর থেকে পড়েও জীবিত
পেরুর বিমান বাহিনীর এক সদস্য প্যারাস্যুট জাম্পে ১৫শ’ মিটার (৫ হাজার ফুট) উপর থেকে লাফিয়ে পড়ার পর প্যারাস্যুট না খোলায় তিনি সরাসরি নিচে পড়ে যান। কিন্তু নিচে পড়ার পর তিনি জীবিতই আছেন। শুধু তাই নয়, তার শরীরের কোথাও কোনো আঘাত লাগেনি, একটা হাড়ও ভাঙেনি এমনকি চিড়ও ধরেনি। ভাগ্যবান এই ব্যক্তির নাম আমাসিফুয়েন গামারা। ৩১ বছর বয়সী গামারা পেরু বিমানবাহিনীর একজন সার্জেন্ট। জরুরি বিভাগের চিকিত্সক গুয়িলেরমো প্যাচিকো বলেন, “তিনি জীবিত আছেন এটি একটি অলৌকিক ঘটনা। স্রষ্টার ইচ্ছায়ই তিনি বেঁচে আছেন।”— বিবিসি
মাদ্রিদে ভাড়ায় ইলেকট্রনিক
সাইকেল
রাজনীতিবিদরা একে বলছেন মাদ্রিদের জীবনধারা বদলে দেয়ার প্রকল্প। যদিও ভাড়ায় ইলেকট্রিক সাইকেল চালুর এই সিদ্ধান্ত সড়কে দুর্ঘটনার ঝুঁকি অনেক বাড়িয়ে দেবে বলে মনে করছেন অনেকে। কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসেই বেসরকারি ব্যবস্থাপনায় দেড়হাজার মোটরচালিত বাইসাইকেল নামছে স্পেনের রাজধানীতে। বার্সেলোনা, প্যারিস ও লন্ডনের মতো মাদ্রিদেও পরিবেশবান্ধব বাহন জনপ্রিয় করতে এই উদ্যোগ। —ডয়চে ভেলে