নারায়ণগঞ্জের খুনের মামলা দ্রুত বিচার আইনে আনুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত এমপি নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলাটি চাঞ্চল্যকর মামলা হিসেবে অন্তর্ভুক্ত করে দ্রুত বিচার আইনে আনার পরামর্শ দিয়েছেন। শুক্রবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে নৌকা সমর্থকগোষ্ঠী আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সতীশ চন্দ্র রায়, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।