‘চোরাগোপ্তা হামলার আহবানকারীদের গ্রেফতার করুন’

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রকাশ্য চোরাগুপ্তা হামলা চালানোর আহ্বানকারীদের গ্রেফতার করতে হবে। যারা হত্যা-গুমের রাজনীতি শুরু করেছেন এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চান তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন। শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজক সংগঠনের উপদেষ্টা চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, উপ-কমিটির সহ সম্পাদক গোলাম সরোওয়ার কবির, আসাদুজ্জামান দুর্জয়, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।