চট্টগ্রামে একদিনে পাঁচ অপমৃত্যু
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:৪৩
জেলায় গত ২৪ ঘন্টায় পাঁচজনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার চট্টগ্রামের বায়েজীদ থানাধীন শীতল ঝর্ণা এলাকার একটি মোজা তৈরির কারখানায় অগ্নিদগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত হন। এরা হলেন রনি (৩২) ও ইফতেখার (৩৫)। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
গতকাল সকালে চট্টগ্রাম বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর এলাকায় নিজেদের নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লোহার পাত মাথায় পড়ে এক কলেজ ছাত্র মারা যান। তার নাম মো. রাশেদ (২২)। নিহত রাশেদ নগরীর সরকারি কমার্স কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন বলে পুলিশ জানায়।
এছাড়া রাতে জেলার রাউজান উপজেলায় বাসের ধাক্কায় পরিমল চৌধুরী (৮০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হন। তাকে চমেক হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা মৃত ঘোষণা করেন।
অন্যদিকে রাত দেড়টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় একটি পেপার মিলে আলাউদ্দিন নামে এক শ্রমিক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেয়ার পর চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।