মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:৪৪
মো. জয়নাল আবেদীন মিয়া
দৈনিক কালের কণ্ঠের গৌরনদী প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া এবং বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত পরিচালক মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মিয়ার বাবা মো. জয়নাল আবেদীন মিয়ার ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলার কটকস্থল গ্রামে নিজ বাড়িতে দিনব্যাপী কোরআনখানি, বাদ জোহর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মৃণাল সেন
প্রখ্যাত সাংবাদিক নির্মল সেনের ছোট ভাই ও দৈনিক সমকালের গোপালগঞ্জের কোটালীপাড়া সংবাদদাতা রতন সেন কংকনের বাবা মৃণাল সেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে উপজেলার দীঘিরপাড় গ্রামে নিজ বাড়িতে পারিবারিকভাবে ভগবত পাঠ, প্রার্থনা সংগীত ও প্রসাদ বিতরণ করা হবে।
শফিকুল ইসলাম মিঠু
এটিএন বাংলার সিনিয়র ক্যামেরাম্যান শফিকুল ইসলাম মিঠুর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে দক্ষিণখানের ৩১৪, মধ্যপাড়া, কাওলায় মরহুমের নিজ বাসভবনে বাদ আছর মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। ২০১০ সালের ৯ মে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে।