‘রুশ’ ক্রিমিয়াতে প্রথম সফরে পুতিন

সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উদযাপন উপলক্ষে রাশিয়ার সাথে সংযুক্ত ক্রিমিয়াতে সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লালাদিমির পুতিন। এক গণভোটের মধ্য দিয়ে ক্রিমিয়া ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার অন্তর্ভূক্ত হওয়ার পর ওই অঞ্চলে এটিই পুতিনের প্রথম সফর। বিজয় দিবস উপলক্ষে রাশিয়ায় সেনাবাহিনীর প্যারেড পরিদর্শন করেন পুতিন। ক্রিমিয়ার সেভাস্তপোল বন্দরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুতিন। তার ক্রিমিয়া সফরের আভাস পেয়ে আগেই এর সমালোচনা করেন জর্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। তিনি বলেন, পুতিন বিজয় দিবসকে ক্রিমিয়া সফরের উপলক্ষ হিসেবে বেছে নিলে তা হবে খুবই লজ্জাজনক। পুতিনের এ সফরের সমালোচনা করেছে কিয়েভের অন্তবর্তী সরকারও। তার ক্রিমিয়া সফর ইউক্রেইনের সার্বভৌমত্বের চরম লংঘন বলে মন্তব্য করেন কিয়েভের নেতারা।