সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রামগঞ্জের যুবকের মৃত্যু
রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২২:৫১
উপজেলার পূর্ব বিঘা গ্রামের সৌদি প্রবাসী রবিউল ইসলাম রাজু (৩০) গত বুধবার কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাকে বহনকারী প্রাইভেটকারটির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গাড়ির অন্য দুই আরোহী মারাত্মক আহত হয়।
রাজু দশ বছর আগে সৌদি আরব কর্মসূত্রে যান। নিহতের পরিবার জানিয়েছে, তারা লাশের জন্য অপেক্ষায় আছেন।