রংপুরে জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মী গ্রেফতার
প্রকাশ : ০৯ মে ২০১৪, ২৩:২৯
নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার মিঠাপুকুর, তারাগঞ্জ এবং কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। জেলার ওই ৩ থানা এলাকায় গত বৃহস্পতিবার থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের নামে থানায় একাধিক মামলা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মিঠাপুকুর থানা পুলিশ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৯ কর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-জুলফিকার (৬০), আতাউর (৩৫), ফারুক (২৫), হাকিম (৩৮), রায়হান (২৭), গোলাম রব্বানী (২৬), আলমগীর (৪২), আরিফুর (৪৮) এবং আসাদ (৬০)। এছাড়া তারাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার শিবিরের সাবেক সভাপতি তৈয়ব আলী (২৪) ও সেক্রেটারি আবু হানিফকে (২২) গ্রেফতার করে।
অপরদিকে কোতয়ালী থানা পুলিশ শাহ আলম (৩২) নামের এক জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। রংপুর কোতয়ালী থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করা হলে আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।